পাইকগাছায় সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
খুলনার পাইকগাছায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গত সোমবার ইউএনও মমতাজ বেগমের হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ হয়।
জানা যায়, সোমবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের মো. আজিজ গাজীর সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যাকে পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের মজিবর রহমানের ছেলে মো. রাজু আহমেদ (২২)-এর সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাপ্তবয়স্ক না হওয়ায় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য মো. সামাদ গাজী অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied