ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বিদ্যালয়ের অফিসে বসে মাদক সেবন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:৪৫

জয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের অফিসে বসে মাদক সেবনের অপরাধে ওই বিদ্যালয়ের দপ্তরিসহ আরো একজনকে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গণিপুর গ্রামের শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।

আটকৃতরা হলেন- সোনামুখী ইউনিয়নের কোলা গ্রামের তসলিম উদ্দীনের ছেলে ও ওই বিদ্যালয়ের দপ্তরি উজ্জল হোসেন (৩২) এবং একই গ্রামের সামছুর রহমানের ছেলে রাকিব হোসেন(২০)।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিদ্যালয়ের অফিসে বসে তারা মাদক সেবন করছিল। এ সময় আক্কেলপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যালয়ের অফিস থেকে মাদকসহ তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে নিষিদ্ধ টাপেন্টাডলজাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার বলেন, আমার বিদ্যালয়ের দপ্তরি আগে থেকেই এলোমেলো চলাফেরা করত। লোকমুখে শুনতাম রাতে বাইরের লোক নিয়ে আসত, তাকে নিষেধ করেছি। তবে মাদক সেবনের বিষয়ে আমার জানা ছিল না। রাতে পুলিশ তাকে আটকের পর খবর পেয়েছি। এ ঘটনা আমি অফিসে জানিয়েছি।

আক্কেলপুর প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। প্রতিষ্ঠানের ভেতরে দপ্তরির এমন কাজ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আক্কেলপুর থানার অফিসান ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে। পরবর্তীতে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ