ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর বাড়িতে মাহিয়া (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর মৃত্যুর পর পরই স্বামীর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।  বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার নিদারাবাদ গ্রামের মহন মিয়ার ছেলে মুহিবুল ইসলাম সুজনের স্ত্রী  মাহিয়া। আজ বুধবার সকালে স্বামী বাড়িতে এ গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ লাশ উদ্ধার করেছেন।নিহত গৃহবধূ একই ইউনিয়নের বুল্লা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে।  দেড় বছর আগে নিদারাবাদ গ্রামের  মহন মিয়ার  ছেলের সঙ্গে মাহিয়ার বিয়ে হয়েছিল বলে জানা গেছে। বিয়ের পর থেকেই তাদের বাড়িতে পারিবারিক কলহ ছিল বলে জানিয়েছে প্রতিবেশীরা। 
 
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. রাজু আহমেদ জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।  তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুের সঠিক কারণ  জানা যাবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু