ঘোড়াঘাটে নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা
বিতর্কিত ও অসামাজিক কার্যক্রমে জড়িত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মোজাম বিনোদন পার্ক থেকে সবুজ মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) সকালে ওই পার্কের একটি ঘর থেকে তার ছুরিকাঘাত করা লাশ উদ্ধার করা হয়। এছাড়াও ওই ঘরটিসহ পাশের ঘর থেকে অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবুজ মিয়া পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভংগী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে। তিনি ১০-১৫ দিন যাবৎ পার্কটিতে দিনের বেলা মুদিখানার দোকান করতেন এবং রাতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ক্রাইম সিন দলের সদস্যরা জানান, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার বুক ও পিঠে চাকু দিয়ে জখম করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্কটিতে কর্মরত লোকজন জানান, ঘরটিতে রাতে ৩ জন পতিতা নারী ছিল। তারাই সকালে লাশ দেখতে পেয়ে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে পার্ক মালিককে খবর দেয়। পরে পার্ক মালিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
পার্ক মালিক মোজাম্মেল দীর্ঘদিন থেকেই সেখানে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে পতিতা নারীদের নিয়ে এসে অসামাজিক কার্যক্রম পরিচালনা করত। এ ব্যবসা পরিচালনার জন্য সে পার্কটিতে বেশ কয়েকটি কুঠরি ঘর নির্মাণ করেছে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, কারা ঘটনাটি ঘটিয়েছে তা আমরা এখনো নিশ্চিত নই। পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পুরো ঘটনা আমরা তদন্ত করে দেখছি। আশা করি অতিদ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে গত এপ্রিল মাসে পার্কটিতে অভিযান চালায় পুলিশ। সেখানে দুজন পতিতা নারী এবং দুজন খদ্দেরসহ পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম ও তার জামাতাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও মালিক এবং তার জামাতাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই মাসে পৃথক আরো একটি অভিযানে এক ইউপি সদস্যসহ এক পতিতাকে আটক করেছিল পুলিশ।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied