গজারিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে একজনকে ৪ মাস ও তিনজনকে ৩ মাসের জেল দিয়েছে। আজ বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা হইতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে গজারিয়া থানার ভবেরচর এলাকার মো. সোহেল সরকার (৩২), পিতা- বাবুল সরকার, মো. ওয়াজ করোনী সিকদার (৪২), পিতা- মৃত হাসান আলী সিকদার, মিজান কসাই (৬০). পিতা- মৃত হাসান আলী সিকদার এবং মো. হাসান (৩৫), পিতা- মৃত আলী প্রধান, সর্ব সাং ভবেরচর, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটকপূর্বক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য আসামিদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ৷
এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied