ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৪:৪৮
‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১০ আগস্ট)  বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী সমিতির সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।
 
আদিবাসীদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও জীবনমান উন্নয়নের দিক তুলে ধরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু শিবেশ কুণ্ডু, সহ-সভাপতি নাড়ু গোপাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ডু প্রমুখ।
 
এ সময় দুই শতাধিক বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নারী, পুরুষ, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত