ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিয়ের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২২ বিকাল ৬:৩৫
নিজের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার প্রলোভনে নবম শ্রেণির এক মাদ্রসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কুসুম্বা ইউপির একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের শ্রী বিপিন চন্দ্রের ছেলে নয়ন চন্দ্র (১৯)।
 
বুধবার (১০ আগস্ট) দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলার এজাহার থেকে জানা যায়, ওই মাদ্রাসাছাত্রীর মা-বাবা দুজনই ঢাকায় থাকেন। এ কারণে ওই মাদ্রাসা ছাত্রী দাদির সঙ্গে গ্রামের বাড়িতে একাই থাকেন। এই সুযোগে প্রতিবেশী নয়ন চন্দ্র তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি নয়ন চন্দ্র নিজের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে রাতের বেলায় মাদ্রসার ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এদিকে মাদ্রসা ছাত্রীর মা-বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে বিষয়টি জানতে পারলে তারা থানায় এসো ধর্ষণের মামলা করেন।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার