মধুপুরে প্রেমে প্রতারণার শিকার, আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার
টাঙ্গাইলের মধুপুরে প্রেমে প্রতারণার শিকার ও পরে এ সংক্রান্ত স্থানীয় সালিশি বৈঠকে মীমাংসায় সম্মত না হওয়ায় পিটুনির শিকারে আহত হয়ে আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি পরিবার। ভুক্তভোগী মর্জিনা মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে।
লিখিত বক্তব্যে মর্জিনা নিজেকে নির্যাতিত নারী দাবি করে সালিশি বৈঠকের পর আবারো শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান। বারবার নির্যাতনের শিকার হয়ে দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাননি তিনি।
তিনি জানান, তার সাথে প্রায় এক বছর যাবৎ একই গ্রামের আজিবর তালুকদারের ছেলে আবুবকর জিহাদের প্রেমের সম্পর্ক চলে। এ সম্পর্কের কারণে ও বিয়ের প্রলোভনে তিনি আর্থিকসহ নানাভাবে প্রতারিত হয়েছেন। এজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও মাতাব্বরদের জানিয়ে সমাধান প্রত্যাশা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ও শতাধিক লোকের উপস্থিতিতে গত ১২ জুলাইয়ের বৈঠকে তাকে আর্থিক জরিমানা পাইয়ে দেয়ার প্রস্তাব দেয়া হয়। রাজি না হয়ে তিনি প্রেমিককে স্বামী হিসেবে পাওয়ার বিকল্প দাবি মেনে নেননি।
মর্জিনা দাবি করেন, এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে পরিবারসহ এলাকা ছাড়ার হুমকি দেন। এলাকার লোকজনকে পাওয়ামাত্র পেটানোর নির্দেশ দেন। এ নির্দেশ পাওয়ার ২-৩ মিনিট পরই পরিষদ থেকে বের হয়ে আসতেই চেয়ারম্যানের অনুসারী আজিজুর নামে একজন তাকে টুল দিয়ে পিটিয়ে আহত করে। মর্জিনা এসব কারণে আদালতে মামলা করেন। মামলার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিপদের আশংকা করছেন তারা।
এ নিয়ে কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার জানান, সালিশে মর্জিনা বিয়ে ছাড়া অন্য কিছুতে রাজি না হওয়ায় মীমাংসা হয়নি। কিন্তু তাকে পেটানোর কোনো ঘটনা ঘটেনি। তাকে পেটানোর নির্দেশও দেয়া হয়নি। এ অভিযোগ মিথ্যা।
এ ঘটনায় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মর্জিনা।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied