স্যান্টনার-নিশাম নৈপুণ্যে জয়ে শুরু কিউয়িদের
মিচেল স্যান্টনার ও জেমস নিশামের দুর্দান্ত নৈপুণ্যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করল সফরকারী নিউজিল্যান্ড। বুধবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড ১৩ রানে হারিয়েছে নিকোলাস পুরানের দলকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।
কিংস্টনে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে ৪৫ বলে ৬২ রানের উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডকে। যদিও অষ্টম ওভারেই পরপর দুই বলে গাপটিল ও কনওয়ের বিদায় নিশ্চিত করেন ক্যারিবীয় পেসার ওডিন স্মিথ। গাপটিল ১৭ বলে ১৬ ও কনওয়ে ২৯ বলে ৪৩ রান করে আউট হন।
মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ১৭ ও ড্যারিল মিচেল ১৬ রানের বেশি করতে না পারলেও অধিনায়ক উইলিয়ামসনের ব্যাটে রানের চাকা দ্রুতই ঘোরে নিউজিল্যান্ডের। ১৮তম ওভারে ৪৭ রানে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। ৩৩ বল খেলে কনওয়ের মত ৪টি চার ও ২টি ছক্কা মারেন কিউয়ি দলপতি।
দলীয় ১৪৯ রানে উইলিয়ামসন ফিরলেও নিউজিল্যান্ডকে বড় স্কোর এনে দেন ছয় নম্বরে নামা জিমি নিশাম। যাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। ১৫ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন নিশাম। ৩টি ছক্কা ও ২টি চার মারেন এই বাঁহাতি। অন্যদিকে, ক্যারিয়ার সেরা বোলিং করে ৩২ রানে ৩ উইকেট নেন স্মিথ।
১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। স্যান্টনারের বোলিংয়ে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। সেই চাপ থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৬তম ওভারে ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের মুখে পড়ে স্বাগতিকরা। তবে অষ্টম উইকেটে দারুণ এক জুটি গড়ে শেষ মুর্হূতে লড়াইয়ের সাহস দেখান রোমারিও শেফার্ড ও স্মিথ।
১৭ থেকে ১৯ ওভার পর্যন্ত তিন ওভারে ৪৬ রান তোলেন দুজনে। তবে শেষ ওভারে জয়ের জন্য ২৬ রানের চ্যালেঞ্জে জিততে পারেননি শেফার্ড-স্মিথ। ২৬ বলে অবিচ্ছিন্ন ৫৮ রাানের এই জুটিতেই মূলত বড় ব্যবধানে হার থেকে রক্ষা পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামারাহ ব্রুকস। শেফার্ড ১৬ বলে ৩১ ও স্মিথ ১২ বলে ২৭ রান করেন। স্যান্টনার ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
প্রীতি / প্রীতি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে
জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর
যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ
নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো
মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব
বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক
শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের
ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!