ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হোমনাজুড়ে বেড়েছে ভুয়া ফেসবুক আইডি, বিপাকে সর্বস্তরের মানুষ


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ৪:৫১
কুমিল্লার হোমনা উপজেলাজুড়ে বেড়েছে ভুয়া ফেসবুক আইডির সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি ভুয়া অ্যাকাউন্ট খুলে হয়রানিও বাড়ছে দিন দিন। অত্র উপজেলায় অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট আছে। এসব অ্যাকাউন্ট থেকে সরকারের বিরুদ্ধে উস্কানি ছাড়াও এমপি, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজ ও সাংবাদিক নামে বিভ্রান্তিকর অসত্য ও মানহানিকর পোস্ট দেয়া হচ্ছে। 
 
আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র ভুয়া বেশ কয়েকটি ফেসবুক আইডি দিয়ে এসব কর্ম চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং জনগণ বিভ্রান্ত হচ্ছে। 
 
এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজরদারির মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতারিআনার দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। এসব ভুয়া ফেসবুক আইডি থেকে বেশিরভাগ পোস্টগুলো দেয়া হচ্ছে স্থানীয় সাংসদ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এবং সাংবাদিক নেতাদের বিরুদ্ধে।
 
সমাজের বিশিষ্টজনরা বলছেন, ভুয়া অপপ্রচার রোধ করতে হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভুয়া আইডির লাগাম টেনে ধরতে হবে। প্রশাসনকে অবশ্যই কঠোর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন যদি রোধ করতে না পারে, তাহলে এর ভায়াবহতা প্রকট আকার ধারণ করবে বলে তাদের ধারণা।
 
হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আমাদের থানায় ফেক আইডির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। এসব ফেক আইডি শনাক্ত করতে আমাদের টিম কাজ করে যাচ্ছে।

এমএসএম / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ