ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার অফির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১১-৮-২০২২ বিকাল ৫:১

নওগাঁর ধামইরহাটের বীর মুক্তিযোদ্ধা ও ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. অফির উদ্দিনের (৬৬) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রামেক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মহব্বতপুর গ্রামের মৃত ভেলু মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক ইউপি মেম্বার মো. অফির উদ্দিন। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টায় কবির দেওয়ানের চাতালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, জেলা পুলিশের এ.এস আই (সশস্ত্র) মো. শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইয়াকুব আলী মস্টার, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ, মরহুমের বড় ছেলে পুলিশের কর্মকর্তা আবুল কালাম আজাদ, ছোট ছেলে মো. বাশার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ হাজারো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ ছেলে ১ মেয়ে-জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু