মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন হলেন আম ব্যবসায়ী খলিল প্রামাণিক (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে। অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও আহতরা জানান, নওগাঁর সাপাহার থেকে ট্রাকে করে আম নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন খলিল প্রামাণিক। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সামনে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খলিল প্রামাণিক ও একই ট্রাকের চালকের সহযোগী মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ভাই নূর মোহাম্মদ বলেন, আমের মৌসুমে সাপাহার থেকে আম নিয়ে খলিল প্রামাণিক ব্যবসা করছিলেন। লকডাউনের কারণে রাতে ট্রাকে করে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে