ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রলীগের পক্ষ থেকে পরাজিত মেয়র প্রার্থী আব্দুর রহমান আকন্দকে বহিষ্কারের দাবি


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১১-৮-২০২২ রাত ৯:৩৯
ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার প্রতিবাদে দোহার উপজেলায় ছাত্র লীগ সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সকালে জয়পাড়া কলেজ সংসদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোহার উপজেলা, পৌরসভা ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের আনুষ্ঠানিক বক্তব্য শেষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম।
 
সংবাদ সম্মেলনে দোহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ সংবাদ সম্মেলনর মাধ্যমে যে দোহার পৌরসভার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন তার এবং 
দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আব্দুর রহমান আকন্দ সমগ্রবাংলাদেশের নির্বাচন ব্যাবস্থা অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছেন। এসময় তাকে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানানো হয় ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি তাপস কুমার, শিহাব-উর রহমান শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ৭ নং ওয়াডের কাউন্সিল উদয় হুসাইন, ৪ নং ওয়াডের কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সিনিয়ির সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, যুগ্ম-সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন