ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া শহরে ৫ দিনে ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৪০
ব্রাহ্মণবাড়িয়া শহরে ৫ দিনে ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার ও জেএম শাখা) ফয়সাল আহমেদ  জানান, গত ২০জুন বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনা বাস্তবায়ন করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নির্দেশনা যারা অমান্য করছেন, তাদের প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় গত ৪ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে ৪আগষ্ট ৪টি, ৫ আগষ্ট ১টি, ৬আগষ্ট ৩টি, ৭আগষ্ট ২টি এবং ৮আগষ্ট ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু