ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মেসি-রোনালদোদের কাতারেই নেইমার!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১২:৩২

কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে লালকার্ড দেখে দলীয় ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস মাঠ থেকে বেরিয়ে গেলেও নেইমারের কল্যাণে ব্রাজিলের আক্রমণের ধার একটুও কমেনি। নিজে গোল না করলেও জয়সূচক গোলটি করিয়েছেন তিনি। মনোমুগ্ধকর পারফরম্যান্সের ঢের প্রশংসাই পেলেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারকে মেসি-রোনালদোদের কাতারেই দেখছেন বলে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে মন্তব্য করেছেন চিলির কোচ মার্টিন লাসার্তে।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। নেইমারের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন লুকাস পাকুয়েতা।

এরপর ম্যাচের ৪৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। অনেক উপরে পা তুলে বল নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন জেসুস। কিন্তু তার বুট গিয়ে লাগে ইউজেনিও মেনার মুখে। বিপজ্জনক ফাউলের জন্য তাকে লাল কার্ড দেখান আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাও।

এরপর প্রায় দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ১০ নিয়ে খেলেছে স্বাগতিক। আক্রমণেভাগে এক কমই ছিল। কিন্তু তাতে কি? নেইমার তো আছেনই! চিলির একের পর এক আক্রমণের পাল্টা আক্রমণ করে নেইমার একাই। তারই সুবাদে গোল না করেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।

মূলত এই কারণেই চিলির উরুগুইয়ান কোচের চোখে সেরা নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে তিনি বলেন, ‘নেইমারকে নিয়ে কথা বলার মানে হলো বড়ো তারকাদের নিয়েই কথা বলা। ঠিক মেসি রোনালদোদের নিয়ে যেমন বলা হয়। তিনি যখন আপনার দলের বিপক্ষে খেলেন তখন আপনি তার প্রশংসা না করেও পারবেন না।’

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড