মেসিকে ‘হ্যালো’ বলাটাও উপভোগ করেন পিএসজি কোচ
পিএসজিতে লিওনেল মেসির প্রথম বছরটা ভালো কাটেনি। গোল পাননি, দলও পায়নি সাফল্য। সে কারণেই কোচ মরিসিও পচেত্তিনোর চাকরি গেছে গেল মৌসুমের শেষে। নতুন কোচ হিসেবে এসেছিলেন ক্রিস্তোফ গালতিয়ের। পিএসজির ফরাসি এই কোচ একরাশ প্রশংসাই করলেন আর্জেন্টাইন অধিনায়কের।
তিনি বলেন, ‘সে কত ভালো, সেটা দেখে আমি বিস্মিত হতে পারি না। কারণ যখন আপনার এত ভালো রেকর্ড থাকবে, এতগুলো ম্যাচ যখন খেলবেন, এমন সব ট্রফি যখন জিতলেন, তার মানে তো এই যে আপনি একজন দারুণ খেলোয়াড়!’
গেল মৌসুমের গ্লানি পেছনে ফেলে মেসি যে নতুন শুরুর জন্য মুখিয়ে আছেন, সেটা অনুশীলনেই বুঝা গিয়েছিল। ছুটি না কাটিয়ে চলে গিয়েছিলেন অনুশীলনে। এরপর ম্যাচেও দারুণ অন্তর্ভুক্তি তার।
গালতিয়েরের ভাষ্য, ‘সে অনুশীলনে অনেক কিছু করে। সে অনুশীলনে একেবারে গভীরে চলে যায়, হাসে, সতীর্থদের সঙ্গে কথা আদানপ্রদান করে, আমার খেলোয়াড়দের জন্য সে একজন অনুপ্রেরণা। তাকে মাঠে দেখা প্রতিটা মুহূর্ত, তাকে হ্যালো বলাটা উপভোগ করি আমি, কারণ সে উদাহরণ তৈরি করে, যা সবার জন্য অনুসরণীয়।’
সর্বজয়ী মেসিকে দলে পেয়ে পিএসজির খেলোয়াড়রাও বেশ আনন্দিত, পিএসজি কোচের কথা, ‘সে সবকিছু জিতেছে, তবে তার শুধু একটা বিশ্বকাপই জেতা বাকি। তবে ক্লাব পর্যায়ে সে সব জিতেছে। ব্যক্তিগত শিরোপাও জিতেছে। কিন্তু সে মোটেও সন্তুষ্ট নয়, সে সন্তুষ্ট হওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে। আমার মনে হয় মেসি হাসলে দল হাসে। মেসিকে পিএসজির সবাই ভালোবাসে, তার বন্ধুদের সবাই তার তারিফ করে।’
গেল গ্রীষ্মকালীন দলবদলের বাজারে মেসি বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। তবে মৌসুমটা মেসির মানে মোটেও ভালো কাটেনি। ৩৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল, করিয়েছেন আরও ১৪টি। এমন ফর্ম আর যাই হোক মেসির সঙ্গে মানায় না।
যদিও তিনি ফরাসি লিগ জিতেছেন, তবে সাবেক বার্সা অধিনায়ক এবার পিএসজির হয়ে নিজেকে নতুন করে চেনাতে মরিয়া। ছুটি ছোট করে অনুশীলনে ফেরা, গোলের জন্য ক্ষুধার্ত থাকা… সব মিলিয়ে মেসি এবার নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে বেশ আশাই দেখাচ্ছেন।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ