সাইফের ব্যাটে বিপর্যয় এড়াতে লড়ছে বাংলাদেশ
দুটি চার দিনের ম্যাচ আর তিনটি একদিনের ম্যাচ খেলতে বর্তমানে উইন্ডিজ সফর করছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে প্রথম চারদিনের ম্যাচটি ড্র হওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় ‘এ’ দলের মুখোমুখি হয়েছে সফরকারীরা। তবে আগের ম্যাচের মতো এ ম্যাচেও আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল।
সেন্ট লুসিয়ায় ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ। সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় এড়াতে লড়ছে টাইগাররা। তিনে নামা এই ব্যাটসম্যান ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। বৃষ্টি থামলে এদিন সাকুল্যে ৫০ ওভার খেলা হয়। যেখানে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে মোহাম্মদ মিঠুনের দল। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল।
দ্বিতীয় দিনের খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলাম। ১১৮ বলে তার ২৫ রানের ইনিংস থামান অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটিতে আসে ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ, মোহাম্মদ মিঠুনরা। ফজলে ৪৭ বলে ১৪ রানে আউট হন। দলীয় ১২৮ রানে ফিরে যান মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ ভাগে সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!