মধুপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন কিতাব আলী
টাঙ্গাইলের মধুপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুটি পা ভেঙ্গে পঙ্গু হয়ে স্টুডিও ফটোগ্রাফার মো. কিতাব আলী সরকার এখন দুই কন্যা সন্তানদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
পরিবারের একমাত্র উপার্জনকারী কিতাব আলী। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করা দুই কন্যা সন্তানের জনক মোঃ কিতাব আলী সরকার (৪৮) টাঙ্গাইলে মধুপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চলের বেরিবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের মৃত ইমতিয়াজ আলীর একমাত্র ছেলে।
কিতাব আলী একজন শিক্ষিত সচেতন নাগরিক, যিনি সারাটি জীবন দরিদ্র জনগোষ্ঠীর কল্যানে ব্যয় করেছে। তিনি ১৯৯৯ সালে এইচএসসি পাশ করলেও। অর্থাভাবে আর লেখাপড়ার সুযোগ হয়নি।
কিতাব আলীর উপজেলার জলছত্র বাজারে মিথিলা স্টুডিও এন্ড ফটোস্টেশনারিস নামে একটব এর ভারা ঘরে দোকান ছিলো। ২০১৮ সালের ২১ মে বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের ডাল ছাটাই করতে গিয়ে গাছ থেকে পড়ে দুটো পা ভেঙ্গে পঙ্গু হয়ে ৪ বছর যাবৎ অতি মানবেতর জীবনযাপন করছেন। সেদিনের সেই দুর্ঘটনার কথা মনে হলে, আজও সিউরে ওঠেন তিনি।
সরেজমিনে কিতাব আলীর সাথে কথা বলে জানাযায়, ২০০৩ সালে তার পিতা মারা যান। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন। ২০১৪ সালের ২১ আগস্ট বড়মেয়ে কনকচাঁপা ও ২০১৮ সালের ১২ আগস্ট ছোটমেয়ে কোহিনূর কর্নিয়া'র জন্ম হয়।
আবেগে আপ্লূত হয়ে তিনি আরো বলেন, দুধের বাচ্চা সহ দুটি অবুঝ শিশু সন্তানদেরকে রেখে পঙ্গুত্বের অজুহাতে দীর্ঘ ৯ বছরের পারিবারিক সম্পর্কে ছিন্ন করে ২০১৯ সালে ডিভোর্স দিয়ে স্ত্রী চলে যায়। বৃদ্ধা অসুস্থ মা কান্নাসিক্ত অবস্থায় আমাদের দেখাশোনা করতো। অবশেষে মাও ২০২১ সালের ২১ জানুয়ারী আমাদের থেকে চিরবিদায় নেন। সেই থেকে ছোট্ট দুটি শিশু সন্তান আর শারিরিক বিভিন্ন সমস্যায় জর্জরিত পঙ্গু অচল আমি জীবন যুদ্ধের পথে চলতে চলতে আজ বড় অসহায় এবং ক্লান্ত হয়ে পড়েছি।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ সেবা অধিদপ্তর, সরকারি-বেসরকারী, ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের সাহায্য চেয়ে লিখিত আবেদন দিলেও আজও কোন সাহায্য পাইনি।
জলছত্র প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হোসেন বলেন, ছেলে-মেয়ে নিয়ে বেশ ভাল চলতো। ছোট এক দুর্ঘটনায় দুটি পা হারিয়ে তিনি আজ মানবেতর জীবন-যাপন করছে। শুনছি সামনে অপারেশনে বেশ টাকার প্রয়োজন কোন বিত্তশালী লোক তার পাশে দাড়ালে পরিবার টা বেঁচে যেতো। সেই সাথে দুটি শিশু বাচ্চা ভবিষ্যতে হতে পারে আলোকিত মানুষ।
বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাস উদ্দিন জানান, বিষয়টা আমি জানি এবং কিতাব আলীকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ইতোপুর্বে পরিষদ থেকে তাকে সামান্য সহযোগীতাও করা হয়েছিলো। এবং তার জন্য একটি প্রতিবন্ধি ভাতা কার্ড দেয়া হবে। আমি তার এবং পরিবারে জন্য সার্বিক মঙ্গল কামনা করছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied