মানুষের সুখ দুঃখের কথা শুনে শুরু হয় শিবলী সাদিক এমপি’র প্রতিদিনের সকাল
বাড়ির মূল ফটকে পা দিতেই দেখা গেল শতাধিক মানুষের আনাগোনা। জানা গেল, তাদের মধ্যে কেউ কেউ সেই সাত-সকালে ৩০ বা ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন। কারও হাতে অফিস ফাইল, কারও হাতে বিদ্যুৎ বিলের কাগজ, কারও হাতে স্কুলের বুকলিস্ট, কারও হাতে আবেদন, আবার কারও হাতে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো পুরনো কাগজ। বেশির ভাগ মানুষই ভিতরের বড় কক্ষে বসে একজন মানুষের জন্যই অধির আগ্রহে অপেক্ষা করছেন। কক্ষের দায়িত্বে থাকা ছেলেটিকে উৎসুক মানুষগুলো প্রায় জিজ্ঞাসা করছেন-উনি কখন চেয়ারে বসবেন? স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী, খেটে খাওয়া দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষে কক্ষটি গমগম করছে।
তাদের সাথে কথা বলে জানা গেল, তাদের মধ্যে কেউ ব্যক্তিগত সমস্যা, কেউ প্রাতিষ্ঠানিক সমস্যা, কেউ অনুষ্ঠান উপলক্ষ্যে দাওয়াত দিতে আবার কেউ সৌজন্য সাক্ষাত করার জন্য ওই কাঙ্খিত মানুষটির জন্য অপেক্ষা করছেন। টেবিলের পাশে বসা শ্রীমন সরেন নামের একজন সুদর্শন ছেলে যুবক সবার সিরিয়াল নম্বর ও সাক্ষাতের উদ্দেশ্য নোট করছেন।
আরেকজন উপস্থিত সকলের হাতে চা-বিস্কুট তুলে দিচ্ছেন। ঠিক যেনো মনে হচ্ছে, সবাই কোনো অনুষ্ঠানের দাওয়াতে এসেছেন।
ঘড়িতে তখন সকাল সাড়ে নয়টা। পিছনের দরজা দিয়ে প্রবেশ করে হাসিমাখা মুখ নিয়ে কক্ষে উপস্থিত সকলের উদ্দেশ্যে সালাম দিলেন। সবাই দাঁড়িয়ে হাত নেড়ে সালামের জবাব দিলেন। তিনি শিবলী সাদিক, দিনাজপুর-৬ আসন থেকে দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। এলাকায় থাকাকালীন উত্তরবঙ্গের বিখ্যাত বিনোদন পার্ক স্বপ্নপূরীতে অবস্থিত তাঁর বাসভবনের বৈঠকখানায় এভাবেই শতাধিক মানুষের সুখ দুঃখের কথা শুনে শুরু হয় তাঁর প্রতিদিনের সকাল। অনেক ব্যস্ততা থাকলেও এলাকার সাধারণ মানুষের ভালোবাসার কথা ভেবে তিনি এভাবেই এ সময়টি দিয়ে যাচ্ছেন গত দেড় যুগ ধরে।
দেখা গেল, সিরিয়াল মোতাবেক সবার সাথে আন্তরিক হয়ে কথা বলছেন, বিপদে পড়া অসহায় মানুষগুলোর সমস্যার কথা মনযোগ দিয়ে শুনছেন। সমস্যার সমাধান করে দিচ্ছেন, দিচ্ছেন সুপরামর্শ। পাশ থেকে এক মহিলা আকুতি জানালেন, বাবা আমার বাড়ি ঘর নেই, যদি একটু.. বলে থেমে গেলেন! পিছনে বসে থাকা একজন বৃদ্ধা সামনে এসে বললেন, বাবা, আমি দীর্ঘদিন থেকে অসুখে ভুগছি, ঔষধ কিনতে পারছি না। এভাবেই সবাই যার যার সমস্যা নিয়ে কথা বলে যাচ্ছেন আর তিনি টেবিলের ড্রয়ারে রাখা টাকার নোট থেকে দান করে যাচ্ছেন। হাতে দানের টাকা পেয়ে হাসিমুখে মাথা নেড়ে ধন্যবাদ প্রকাশ করছেন আবার অনেক বৃদ্ধাকে দেখা গেল শিবলী সাদিকের মাথায় হাত বুলিয়ে তাঁর মঙ্গল কামনায় দোয়া করতে। একজন জানালেন, এরকম দৃশ্য প্রতিদিনের। কেউ কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ বা সামাজিক সংগঠনের জন্য আর্থিক সহযোগিতা বা অবকাঠামো উন্নয়নের জন্য তাঁর নিকট আবেদন করছেন।
এলাকার মানুষের নিকট তরুণ প্রজন্মের নেতা শিবলী সাদিক। মরহুম পিতা সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। পিতার মতই একজন দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকার তরুণ প্রজন্মের নেতাকর্মীরা তাঁকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করেন। তাঁর নির্বাচনী এলাকার চার উপজেলাসহ পাশের উপজেলার তরুণ নেতাকর্মীরা তাঁকে ভালোবেসে ‘‘ভাই’’ বলে ডাকেন। তাদের সাথে দেখা হলেই তিনি তাদের বুকে জড়িয়ে ধরেন। পরিবারের খোঁজখবর নেন। এলাকার বর্তমান অবস্থা জানতে চান অকোপটে। একজন সংগঠক ও সমাজসেবক হিসেবে যেসব গুণাবলী থাকা দরকার তার সবটুকুই আয়ত্ব করেছেন শিবলী সাদিক।
এলাকার যেকোন মানুষ যেকোন সময় মোবাইলে কল দিয়ে তাঁর সাথে মনখুলে কথা বলতে পারেন বলে এদিক থেকে তিনি বেশ আন্তরিকার প্রশংসা কুড়িয়েছেন। জাতীয় সংসদ বাদে যেটুকু সময়ে তিনি এলাকায় থাকেন তার বেশিরভাগ সময় ব্যয় করেন সাংগঠনিক কাজে নেতাকর্মীদের সাথে।
মাটি ও মানুষের নেতা শিবলী সাদিকের সাথে আলাপকালে তিনি বলেন, ‘‘আমার এলাকার খেটে খাওয়া মাঠের কৃষক, কুলি-মজুর, শ্রমিকসহ সাধারণ জনগণ নিঃস্বার্থভাবে ভোট দিয়ে আমাকে একবার উপজেলা চেয়ারম্যান ও দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি সাধারণ মানুষের ভালোবাসায় আজ এ পর্যায়ে এসেছি। আমি ক্ষমতা বা অর্থের জন্য রাজনীতিতে আসি নাই। আমার দ্বারা সমাজের মানুষ উপকৃত হবেন-এটি আমার পরম চাওয়া। আর এভাবেই সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই’’।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied