ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৫:১৪
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পন্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় বিএনপি কর্মী ও ছাত্রদলের সভাপতিকে হত্যার প্রতিবাদে  কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
 আজ ১২ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কলেজ রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা ফখর উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনির রহমান মৃধা, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রমুখ।
 
এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোফাজ্জেল হোসেন খান দুলাল, দেলোয়ার হোসেন খান নান্নু,  মিজানুর রহমান, আলমগীর হোসেন বাচ্চু,  জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সিমা, সাধারন সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, মীরা খান, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক শাহ আলম, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা তাঁতি দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সভাপতি রিমাদুল ইসলাম রিমু, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সানি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাকারিয়াসহ অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থকরা । বক্তারা জ্বালানী তেল ও নিত্য পন্যের মূল্য এবং ভোলায় হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের নির্বাচন দাবী করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান