কয়েকদিনের মধ্যে আরো টিকা আসবে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই পঁচিশ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আরো টিকা কয়েকদিনের মধ্যে আসবে।
শনিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
জনগণকে টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে জনগণকে নিজ ঘরে অবস্থানের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গত দুইদিনের লকডাউনে যারা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় ভরা বর্ষায় বিএনপির হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বিএনপির কাজ হল সরকার এবং দেশের কোন অর্জনকে বিতর্কিত করা। তাদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই। করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি। এখনও করছে। বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক, তারা বিভ্রান্ত সহজে হয় না।
তিনি বলেন, বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারি বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়।
দেশে এক এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে বলেন, ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র। বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভূঁয়া ভোটার সৃষ্টিকরে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক এগারোর অন্যতম প্রধান কাজ বলেও মনে করেন ওবায়দুল কাদের। ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিলো তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকারের অলি-গলি পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি।
বেগম জিয়া ও তারেক রায়হানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোন সঙ্কট নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সঙ্কট নেই বলার মাঝেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে।
জনগণের অধিকার আদায়ে বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।
ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিলো বিএনপির রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষেও বক্তব্য রাখেন।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত