ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গাবতলীতে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৫:৩৪
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার ‘ ফ্রি হেল্থ ক্যাম্প’ নামে বাস জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। 
 
সকাল ১০ থেকে শুরু হওয়া বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে ভিড় করেন বিভিন্ন রুটের পরিবহন শ্রমিকরা। তাদের সমস্যা অনুযায়ী উপস্থিত ডাক্তার কামরুল ইসলাম এবং ডাক্তার সাইদ নুরিসহ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় চিকিৎসা পরামর্শ চাওয়ায় তাদের কে একই সেবা প্রদান করা হয়। দিনভর ৫০০ থেকে ৬০০ জন শ্রমিক ও সাধারণ মানুষকে  এ সেবা দেওয়া হয়।
বিনামূল্যে এই স্বাস্থ্যসেবার চিকিৎসক অন্যান্য সহযোগীতা দিয়েছে প্রাইম অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। ভবিষ্যতে সাধারণ মানুষের মাঝে এমন স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে আয়োজকদের পাশে থেকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রাইম অর্থোপেডিক হাসপাতালের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সহ সকল  কর্মকর্তারা। 
 
ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিবহন শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কমিটির ইরমান খান, ভারপ্রাপ্ত  সভাপতি, জাহিদ হাসান সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসেন জীবন সহ সভাপতি  আনারুল হক সাব  সহ-সভাপতি, উম্মে কুলসুম জান্নাতুল ফেরদৌস সহ-সাধারণ সম্পাদক, আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন