শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে ১৩ কর্মকর্তা অনুপস্থিত, ইউএনওর কারন দর্শানোর নোটিশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় ১৩ সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।
শুক্রবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আতাউল গনি ওসমানী। এর আগে ৭ আগস্ট ইউএনওর স্বাক্ষরিত চিঠিতে উপজেলায় কর্মরত ওই ১৩ কর্মকর্তার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়।
কারন দর্শানোর চিঠি পাওয়া কর্মকর্তারা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পল্লী জীবিকায়ন প্রকল্প), বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা, খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা, ইছামতী রেঞ্জ কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।
ইউএনও স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় দিবসে নিজ নিজ কর্মকর্তাদের উপস্থিত থাকার সরকারি নির্দেশনা থাকলেও তারা তা অমান্য করেছেন। সরকারি আদেশ অমান্য করার দায়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়। চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, কারন দর্শানোর নোটিশের ৭ কর্মদিবস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অনেকেই না আসার কারণ জানিয়েছেন। সকলের অনুপস্থিতির কারণ যদি যৌক্তিক হয়, তাহলে ঠিক আছে। যৌক্তিক না হলে অন্যদিকে যেতে হবে।’
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied