ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জ্বালায় অতিষ্ঠ রোগী


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৬:৫৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশপথের বারান্দায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের জ্বালায় অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। ব্যাগ হাতে প্রতিদিন বিভিন্ন কোম্পানির ৫ থেকে ১০ জন ওষুধ বিক্রয় প্রতিনিধিরা ভিড় করছেন ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে। আর ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখতে রোগীদের ঘিরে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে তারা। এ কারনে গোপন থাকছেনা রোগীর ব্যক্তিগত তথ্য। তবে স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষের সামনে এমন চিত্র দেখা গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়না। 
 
 
এদিকে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনা ছিলো দুপুর ১ টার আগে হাসপাতালে ওষুধ বিক্রয় প্রতিনিধি প্রবেশ নিষেধ, কিন্তু সেই নির্দেশনার উল্টো চিত্র দেখা যায় হাসপাতালে। ওষুধ বিক্রয় প্রতিনিধিরা দুপুর ১ টা পর্যন্তই হাসপাতালে থাকে। 
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন পাঁচ-দশটা কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধিরা ব্যাগ হাতে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছেন চিকিৎসকের কক্ষ থেকে কখন বের হচ্ছে রোগী। বের হলেই শুরু করে তুলকালাম, প্রেসক্রিপশন দেখতে কাড়াকাড়ি, সুযোগ বোঝে তোলে নেন ছবিও। এতেই অতিষ্ঠ হয়ে রোগীরা ওষুধ বিক্রয় প্রতিনিধিদের গালমন্দ করতেও দেখা যায়। সকাল থেকে দিনভর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই চোখে পড়ছে এমন দৃশ্য।
 
 
কয়েকজন রোগীর সাথে কথা হলে তারা জানান, চিকিৎসা নিয়ে চিকিৎসকের কক্ষ থেকে বের হলেই ব্যবস্থাপত্র জোর করে নিয়ে ছবি তোলে নেয়। তাদের উদ্দেশ্য, উপহারপ্রাপ্ত চিকিৎসকরা তাদের কোম্পানির ওষুধ লিখেছেন কিনা, সেটা দেখা। এতে রোগী বিরক্ত বা রোগীর প্রাইভেসি নষ্ট হলেও তাদের কিছু আসে যায় না। প্রেসক্রিপশন দেখতে উত্ত্যক্ত করারও অভিযোগ করছেন এসব ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বিরুদ্ধে। 
 
অন্যদিকে দেখা যায় এসব ওষুধ বিক্রয় প্রতিনিধিরা চোর-পুলিশ খেলায় মেতে উঠতে। স্বাস্থ্য কর্মকর্তাকে দেখলে এক দৌড়ে সড়কের উপর চলে যান। আবার স্বাস্থ্য কর্মকর্তা অফিস কক্ষে প্রবেশ করলে আবারও শুরু হয় প্রেসক্রিপশন কাড়াকাড়ি ও ছবি তোলা। সবকিছু স্বাস্থ্য কর্মকর্তার চোখের নাগালের মধ্যে হলেও তিনি এসব বিষয়ে নিরবতা পালন করতেই দেখা গেছে।
 
একাধিক রোগী ও স্বজনের অভিযোগ, অনেক চিকিৎসকদের সঙ্গে গোপন যোগসাজশে তাদের কোম্পানির ওষুধের নামে প্রেসক্রিপশ করছেন।  চিকিৎসক যে ওষুধ কোম্পানির ভক্ত, সে চিকিৎসক অন্য ভালো কোম্পানির ওষুধের নাম লেখেন না। এতে অনেক রোগী বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
আকতার হোসাইন নামের এক ওষুধ বিক্রয় প্রতিনিধি জানান, রোগীরা দিতে না চাইলে আমরা জোর করি না প্রেসক্রিপশন নিতে। চাকরি করি তাই কোম্পানির নির্দেশনা অনুযায়ী আমরা রোগীদের বিরক্ত করি। অল্প বেতনের চাকরি, যদি না আসি চাকরি থাকবেনা। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিক্রয় প্রতিনিধির কাছে প্রেসক্রিপশনের ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি বলেন, একই অবস্থা সারা বাংলাদেশের প্রতিটি হাসপাতালে। এসব বিষয় নিয়ে বড় বড় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এসব থামানো গেলেই আমরা বাচিঁ। 
 
ওষুধ বিক্রয় প্রতিনিধি কর্তৃক রোগীদের উত্ত্যক্ত করার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেব প্রসাদ চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি জানান, দুপুর ১ টার আগে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিষেধ। তবে ১ টার আগে কিভাবে তারা হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে এর কোনো  সদোত্তর দিতে পারেননি তিনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অন্যদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেও দেখা যায় এই কর্মকর্তাকে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, হাসপাতালে রোগীদের বিরক্ত করা ঠিক নয়। ব্যপারটি আমরা তদন্ত করে দেখবো। এরপর এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত