শাহজাদপুরে আ’লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের রূপপুরবাসীর উদ্যোগে শাহজাদপুর উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পৌর এলাকার আফজালের মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান, কৃষক লীগ সদস্য আব্দুল ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম আলী, সাবেক এজিএস আব্দুস সোবহান, মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ প্রায় এক মাস ধরে কারাবন্দি। অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।
প্রায় পৌনে এক ঘণ্টার এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন ও পথসভা শেষে সেখানেই বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন