সিংগাইরে বাবা-মায়ের সাথে মেলায় গিয়ে ধর্ষণের শিকার কিশোরী : ধর্ষক গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে মা-বাবার সাথে গ্রাম্য মেলায় বেড়াতে গিয়ে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সিংগাইর থানায় অভিযোগ দিলে ধর্ষক শরিফ মিয়াকে (২২) গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ। শনিবার (১৩ আগস্ট) সকালে অভিযুক্তকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। শরিফ মিয়া সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।
নির্যাতিত কিশোরীর মায়ের বরাতে পুলিশ জানায়, উপজেলার খাসেরচর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহররম (আশুরা) উপলক্ষে চার দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। ওই মেলায় পেঁয়াজু বিক্রি করেন কিশোরীর মা-বাবা। আসামি শরিফ মিয়া একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার রাতে কিশোরী তার মা-বাবার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে ফুসলে পাশের পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করে এবং সারারাত পেঁপে বাগানেই আটকে রাখে। রাতভর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
শুক্রবার ভোরে শিশুটি ফিরে এসে জানায় শরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। প্রথমে আপস-মীমাংসার নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় মাতবররা। ধল্লা ফাঁড়ি পুলিশ বিষয়টি জানার পর ভুক্তভোগীকে উদ্ধারসহ অভিযুক্ত শরিফকে আটক করে থানায় নিয়ে আসে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপেক্ষিতে শরিফ মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied