আক্কেলপুরে গৃহবধূর লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে কন্যাসন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের বকুলতলা গ্রামে ঘটেছে। সাড়ে তিন বছর বয়সী এক কন্যাসন্তানের জননী গোলাপী আক্তার (২৪) ওই গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী এবং নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর (গোয়ালপুর) গ্রামের উজ্জল হোসেনের মেয়ে।
নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর পূর্বে নিহত গোলাপীর বিয়ে হয় ভ্যানচালক অরিফুলের সাথে। বিয়ের পর বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। শুক্রবার দুপুরেও তাদের মধ্যে সেলাই মেশিন কেনা নিয়ে মনোমালিন্য হয়। এরই ধারাবাহিকতায় ওই দিন বিকেলে বাড়ির সকলের অনুপস্থিতিতে আনুমানিক বিকেল সাড়ে ৫টায় শয়নঘরের বাঁশের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন ওই গৃহবধূ। দীর্ঘ সময় ঘর বন্ধ থাকায় ননদ বাড়িতে এসে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় জানালায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের ননদ শারমিন আক্তার বলেন, দুপুরের খাওয়ার পর ভাই ও ভাবির মধ্যে সেলাই মেশিন কেনা নিয়ে ঝগড়া হয়েছিল। পরে ভাই ভ্যান নিয়ে বাইরে চলে যায়। ভাবি ঘরে ঢুকে দরজা লেগে দেয়। আমরা তখন বাইরে চলে আসি। পরে জানালা দিয়ে আমরা তার ঝুলন্ত দেহ দেখতে পাই।
নিহতের বাবা উজ্জল হোসেন বলেন, দুদিন আগেই আমার মেয়ে আমার বাড়ি থেকে আসার সময় সেলাই মেশিন কেনার জন্য ১ হাজার টাকা নিয়ে এসেছে। আজ তার মৃত্যুর খবর পেয়ে এখানে এসেছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়