বিরামপুরে ইউনিয়ন পরিষদভিত্তিক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠাননিকীকরণ প্রকল্পের (এনআইএলজি) আয়োজনে দিনাজপুরের বিরামপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পারস্পরিক শিখন কর্মসূচি প্রতিষ্ঠানিককরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
সংস্থার এপিসি শাহ্ আমিনুল হকের প্রাণবন্ধ উপস্থাপনে, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবীর বাদশা, চিত্ত রঞ্জন পাহান, আব্দুল মালেক মণ্ডল, উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মোকলেছুর রহমান প্রমুখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের ভাল কাজ গুলোর স্বীকৃতি, ভাল শিখন কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ ও ভবিষ্যত পরিকল্পনাগুলো চিহ্নিত করা সহ বিভিন্ন বিয়ষ নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সকল ইউনিয়ন পরিষদের সচিব, নির্বাচিত ইউপি সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied