সাকিবের সঙ্গে আলোচনায় বসলেন পাপন
যুক্তরাষ্ট্র থেকে রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে বিশ্রাম নিয়েছেন। বিকেলে বসেছেন বৈঠকে। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকটি হচ্ছে পাপনের গুলশানের বাসভবনে।
সাকিব-পাপনের বৈঠকের ইস্যুটি গত দুইদিন ধরেই সংবাদমাধ্যমে আলোচিত খবর। তবে কখন, কোথায় হবে এই বৈঠক তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেছে, আজ তিনটার পর গুলশানে বৈঠকে বসেছেন সাকিব আর পাপন। সেখানে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন।
আজকের বৈঠকের ইস্যুটি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ- এ নিয়ে হবে আলোচনা। তবে বোর্ড সূত্রের খবর, সাকিবকেই ফের টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হচ্ছে।
একই সঙ্গে এই বৈঠকে বোর্ডকে না জানিয়ে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতে বলা হবে সাকিবকে। তবে তা শুধুই আনুষ্ঠানিকতার ব্যাপার হবে।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!