এবার প্রমাণ করার পালা : জাভি
গত মৌসুমের মাঠের পারফরম্যান্স, আর্থিক দৈন্যতা সব কিছু পেছনে ফেলে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। গত মৌসুমের হতাশা কাটিয়ে এবার দলে যোগ হয়েছে বেশ কয়েকটি নতুন নাম। এতে স্কোয়াডের শক্তি বেড়েছে। তাই আশায় বুক বাধছেন কোচ জাভি হের্নান্দেস। রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন হলেও নিজেদের শক্ত দাবিদার হিসেবে দেখছেন জাভি।
নিজেদের স্টুডিওর ২৪.৫ শতাংশ অরফাস মিডিয়ার কাছে বিক্রি করে প্রায় ১০০ মিলিয়নের উপরে আয় করেছে বার্সেলোনা। এর আগে সোসিয়োস ডট কমের কাছে স্টুডিওর ২৪.৫ শতাংশ বিক্রি করে তারা। সেখান থেকেও আয় হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। এছাড়া, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিটের কাছে দুই দফায় লা লিগার টিভি স্বত্বের মোট ২৫ শতাংশ বিক্রি করেছে বার্সা।
এর ফলে নতুন করে পাঁচ ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ক্রিস্টেনসন ও কেসি ছাড়া বাকি তিনজন হল; রবার্তো লেভানদোস্কি, জুল কুন্দে ও রাফিনিয়া। এছাড়া চুক্তি নবায়ন করেছেন উসমান দেম্বেলে সের্হিয়ো রবার্তো। লা লিগার আর্থিক বেড়াজালের কারণে এই ফুটবলারদের নিবন্ধন করাতে পারছিলনা বার্সেলোনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, নিজেদের সম্পদ বিক্রি করে চারজনকে নিবন্ধন করেছে কাতালানরা।
দলে যোগ হওয়া নতুন খেলোয়াড় এবং পুরনোদের উপর আস্থা রেখেই আজ রাতে লা লিগা পুনরুদ্ধারের মিশনে নামছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে কাতালানদের। এই ম্যাচের আগে জাভি বলেছেন,'দলে আসা নতুন খেলোয়াড়দের নিয়ে অনেক আশায় আমরা নতুন মৌসুম শুরু করতে যাচ্ছি। সব খেলোয়াড়ের নিবন্ধন করাতে আমরা কাজ করছি। ক্লাবে আমরা সবাই অনেক ইতিবাচক। দারুণ একটা প্রাক-মৌসুম কাটিয়েছি আমরা, কিন্তু শনিবার হবে আসল পরীক্ষা। '
নামে ভারে দারুণ দল হলেও মাঠে তার প্রমাণ রাখতে হবে মনে করেন জাভি। রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন হলেও বার্সেলোনা শক্ত দাবিদার বললেন জাভি,'আমাদের দারুণ একটা দল আছে। কিন্তু আমাদের দেখাতে হবে যে আমরা মাঠে প্রতিপক্ষের চেয়ে ভালো দল। লিগে প্রতিবার তারাই ফেভারিট থাকে যারা আগের আসরে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবার আমরাও শক্ত দাবিদার। '
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!