ইলিশের কোফতা
এখন বর্ষাকাল। সময়-অসময়ে বৃষ্টি নামছে। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষায় ঝাকেঝাকে ধরা পড়ছে ইলিশ। বাজারে গেলেই চোখে পাড়ার মতো ইলিশের সরবরাহ দেখা যায়। ইলিশ মাছের প্রতি কমবেশি ভালোবাসা সবারই আছে। পরিবার ভেদে ইলিশ মাছ রান্নার বেলাতেও আছে নানা ভিন্নতা। এই বর্ষায় ইলিশের অন্য রকম স্বাদ চাইলে বানাতে পারেন ইলিশের কোফতা।
উপকরণ
ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ কুচি এক কাপ, টমেটো কুচি এক কাপ, আদা বাটা এক চা চামচ, হলুদের গুঁড়ো এক চা চামচ, মরিচ গুঁড়ো এক চা চামচ, বেসন এক টেবিল চামচ, জিরার গুঁড়ো এক চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো ও সামান্য ধনেপাতা কুচি।
প্রণালি
ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার এই বাটা মাছ, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো ও বেসন দিয়ে মেখে একটি পাত্রে রাখুন। মিশ্রণটিকে ছোট ছোট কোফতার আকারে গড়ে নিন।
এ বার কড়াইতে তেল গরম করে কোফতাগুলো ভেজে তুলে রাখুন। সেই তেলেই পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন। ভাজাভাজা হয়ে এলে হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে পানি দিয়ে দিন।
পানি শুকিয়ে গেলে ভেজে রাখা কোফতা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের সুস্বাদু কোফতা।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন