বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নবম শ্রেণি পড়ুয়া স্কুল শিক্ষার্থীর
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান (১৫) নামের নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী রেল গেটের ৫শ গজ দক্ষিণে দলদলিয়া (আখিড়া মাঠ) পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হাসান পৌরশহরের ইসলাম পাড়া মহল্লার মাহফুজুর রহমানের (মুক্তার) ছেলে। সে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দলদলিয়া (আখিড়া মাঠ) পুকুরপাড় এলাকায় ছেলেটি সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে ট্রেনের মাঝ লাইনের উপর বসে গান শুনছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেন তাকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহরিয়ার হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied