ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মোদির সঙ্গে সৌরভের সাক্ষাৎ নিয়ে ফের জল্পনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১:৪৬

গেল বছর ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে আচমকা সৌরভের শরীর খারাপ হয়ে যাওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক জল্পনার অবসান ঘটেছিল সাময়িক ভাবে। তবে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের একবার সৌরভকে নিয়ে জল্পনা তুঙ্গে। জানা গেছে, রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এই সাক্ষাৎ ঘিরে এখন জল্পনা ছড়িয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে।

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের সংবর্ধনার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানেই নাকি ছিলেন সৌরভ। শুধু তাই নয়, মোদি-শাহের সঙ্গে সেই অনুষ্ঠানে সৌরভের কথা হয় বলেও জানা গেছে। 

উল্লেখ্য, বর্তমানে আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ। এই আবহে মোদি-শাহের সঙ্গে সৌরভের কথা বলার বিষয়টির সঙ্গে ক্রিকেট প্রশাসনের প্রসঙ্গ জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন সেখানে। ভারতীয় ক্রিকেট প্রশাসন মহলে বেশ প্রভাব রয়েছে অনুরাগ ঠাকুরের। 

এদিকে, ইতিমধ্যেই বিসিসিআই’তে সৌরভ ও অমিত পুত্র জয় শাহের মেয়াদ শেষ হয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আবহে ক্রিকেট প্রশাসন নিয়েই সৌরভের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের কথা হয়েছে বলে দাবি করা হচ্ছে একটি রিপোর্টে। যদিও এই বিষয়ে বিসিসিআই সভাপতি বা বিজেপির তরফে কিছুই বলা হয়নি। তবে সৌরভ যদি বিসিসিআই সভাপতি পদে বহাল থাকেন সেক্ষেত্রে তিনি আইসিসি সভাপতি হতে পারবেন না।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে