কঠোরতর অবস্থনে গজারিয়া আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন
লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার (৩ জুলাই) সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় কঠোরতর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে টহল জোরদার করেছে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া উপজেলা প্রশাসন। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তাকিমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় টহল পরিচালিত হচ্ছে। এ সময় তারা মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল লক্ষ্য করা গেছে ।
সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ডের প্রবেশমুখে পুলিশ পাহারায় রয়েছে। জরুরি প্রয়োজন ও সরকারি নির্দেশনা মোতাবেক জরুরি সেবাসমূহের গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছে। তাছাড়া অন্য ছোট পরিবহনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে বিধিনিষেধ।
আজ সকাল ১০টায় হোসেন্দী বাজারে পর্যবেক্ষণকালে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গজারিয়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্রবাহিনীর টহল জোরদার করা হয়েছে। খুব জরুরি কাজে বের হওয়া লোকদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, হোসেন্দী বাজারে পৃথকভাবে দুটি দোকানে দুই হাজার করে এবং গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী ভবেরচর বাসস্ট্যান্ডে দুটি মোটরসাইকেলের চালকের একজনকে ৫০০ এবং আরেকজনকে এক হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এছাড়া কাঁচাবাজার সরকারের নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীনের নেতৃত্বে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. কামাল উদ্দীনের নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড চেকপোস্ট ও বাউশিয়া পাখির মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলোকেও সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied