মধুপুরে গাছের সাথে ঝুলন্ত মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের অলিপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ফরহাদ হোসেনের (৪৫) ইউক্ল্যালিপটাস গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৪ আগস্ট) সকালে নামাজ শেষে রাস্তা দিয়ে মুসল্লিরা যাওয়ার সময় গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে তিনি এ ঘটনা ঘটাতে পারেন। শনিবার রাত ১২টার পর যে কোনো সময় বাড়ির আঙ্গিনায় ইউক্যালিপটাস গাছের সাথে নিজের ব্যবহারের গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
মধুপুর থানার এসআই আরিফ জানান, কী কারণে মারা গেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied