হোমনায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুমিল্লার হোমনায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও ফার্নিচারসহ ঘরের আসবাবপত্র পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিম আড়ালিয়া গ্রামে মাওলানা বিল্লাল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রথমে তালাবদ্ধ ঘরটির টিনের চালার উপরে ধোঁয়া দেখতে পায় এবং মুহূর্তেই আগুন দ্রুত ছড়াতে থাকে। পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী মাওলানা বিল্লাল হোসেন জানান, সকালের দিকে মুঠোফোনে আমাকে জানানো হয় আমার ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাড়ি এসে দেখি বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন সন্তান ও পরিবারকে নিয়ে কোথায় থাকব?
এ বিষয়ে হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি জানান, খবর পেয়ে আমরা হোমনা চৌরাস্তায় ড্রেনের কাজের কারণে জ্যামে পড়ে পৌঁছাতে বিলম্ব হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারকে সর্বাত্ম সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied