গবেষক হতে চাই-এর দ্বিতীয় ধাপে ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর নিয়োগ আজ
দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে ‘গবেষক হতে চাই (Be Researcher BD)’ নামে একটি উন্মুক্ত প্লাটফর্ম। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণা শেখার গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করছে বিআরবিডি।
জানা যায়, প্রথম ধাপে প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় হতে ৭৪ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উন্মুক্ত প্লাটফর্মটির গ্রহণযোগ্যতা দিন দিন ব্যাপক আকারে বেড়েই চলছে। প্রথম ধাপে এই ৭৪ জন শিক্ষার্থী অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়ার পর দ্বিতীয় ধাপে আরো কিছু শিক্ষার্থীকে সুযোগ দেয়া হচ্ছে এ গবেষণা শেখার প্লাটফর্মে।
আজ শনিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় ধাপে উক্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে মৌখিক পরীক্ষা। ইতোমধ্যে যোগ্য প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে একটি জুম লিঙ্ক প্রেরণ করা হয়েছে। সেখানে এই মৌখিক পরীক্ষায় উক্তীর্ণদের যাচাই-বাছাই শেষ করে তাদের দায়িত্ব দেয়া হবে গবেষক হতে চাই (বিআরবিডি) ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর হিসেবে।
এছাড়াও যারা এখনো বিআরবিডি ওয়েবসাইট থেকে কোর্সটি শেষ করতে পারেনি তাদের কোর্স সংক্রান্ত সমস্যা এবং কোর্স শেষ করার পর তাদেরও নেয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়। এখনো যে শিক্ষার্থীরা কোর্সটি শেষ করতে পারেনি তাদের আরো সময়সীমা বাড়িয়ে দেয়ার কথা বলা হয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের 'কিভাবে গবেষক হব?' শীর্ষক কোর্সটি সম্পন্ন করতে বলা হয় প্লাটফর্মটির ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করে লেকচারগুলো দেখে ১২০টি কুইজে অংশগ্রহণ করে একটি রিসার্চ প্রোপোজাল দাখিলের মাধ্যমে পাস করতে হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য উপযুক্ত হিসেবে গণ্য হবে। উত্তীর্ণদের লিস্ট এই লিংক এ প্রদর্শিত হয় : https://www.beresearcherbd.
প্লাটফর্মটির সূচনাকারী চুয়েট শিক্ষক মো. ছাবির হোসাইনের সুনিপুণ দক্ষতায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিশ্ববিখ্যাত গবেষকগণের পরামর্শে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিআরবিডি।
পরামর্শকগণের মধ্যে রয়েছেন- মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান, আমেরিকার ভার্জিনিয়াটেক-এর অধ্যাপক সাইফুর রহমান, বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফয়সাল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাবির হোসাইন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর