জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূটির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৪ আগস্ট) সকালে দক্ষিণ মৌড়াইল আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শহরের মৌড়াইল ইউনাইটেড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, জেলা বিএমএর সভাপতি ডাক্তার এফ জামান, জেলা স্বাচিপের সভাপতি ডাক্তার মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।
এছাড়াও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়।
এমএসএম / জামান
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ