ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার টয়লেটে ঝুলন্ত অবস্থায় ছাত্রের মরদেহ উদ্ধার
মাদরাসার টয়লেটে ঝুলন্ত অবস্থায় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ রোববার (১৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতুলী মোড়ে ইব্রাহিমিয়া তাহফিজুল কোরআন মাদরাসা নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোহাম্মদ আলী (১৩) নামের ছাত্রের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ আলী ওই এলাকার কাউসার মিয়ার ছেলে। মাদরাসার শিক্ষকরা জানান, সকালে সকল ছাত্রদের পড়া নেওয়া হয়৷ এ সময় মোহাম্মদ আলী পড়া পারেনি। তাই তাকে শাসন করা হয়। দুপুরে নামাজের পর সবাই খেতে বসে। তখন তাকে খুঁজে পাওয়া যায় নি। পরে টয়লেটের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় মোহাম্মদ আলী এর ভেতরে আছে। পরে অন্যান্য শিক্ষার্থীরা ওপর দিয়ে উঠে টয়লেটের ভেতরে দেখেন মোহাম্মদ আলী গলায় গামছা বাধা অবস্থায় ভেন্টিলেটরে ঝুলে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হেফজ বিভাগের এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied