সতর্ক সংকেত
দেবে গেল চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশের মাটি
জনগুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের একপাশে ড্রেনের পানি চলাচলের কারণে মাটি দেবে গেছে। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় দেবে যাওয়া স্থানে মাটির বস্তা দিয়ে সতর্ক সংকেতের পতাকা দিয়েছে কর্তৃপক্ষ। তবে দেবে যাওয়া স্থান কখন সংস্কার করা হবে তার সঠিক কোনো সময় নির্ধারণ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।
এদিকে, কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কে চলাচল করে ঢাকা'সহ দেশের প্রতিটি জেলার দূরপাল্লার বাস ও ট্রাক। আরো চলাচল করে যাত্রীবাহী সিএনজি অটোরিকসা। এতেই বিপজ্জনক হয়ে পড়েছে দেবে যাওয়া স্থান। হঠাৎ কাপ্তাই সড়কে আসা দূরপাল্লার যানবাহনের চালকরা রাতের আঁধারে বুঝতে না পেরে পড়ে যেতে পারেন ড্রেনে। এ কারণে অতিদ্রুত জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার চান এই রোডে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা।
সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় কাপ্তাই সড়কের একপাশে মাটি দেবে গিয়ে সড়কের নিচের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপর পাশে পাহাড় ধসে মাটি চলে আসতে শুরু করেছে সড়কে। এতে দুই পাশের বিক্ষিপ্ত মাটির মাঝখানে ঝুঁকি নিয়ে চলাচল করছে চট্টগ্রাম-কাপ্তাই রোডের শতাধিক বাস ও অর্ধলক্ষ সিএনজি অটোরিকসা।
কাপ্তাই রোডের বাসচালক হুমায়ূন কবির বলেন, দেবে যাওয়া স্থানে রাস্তায় যানজট না থাকায় গাড়ির গতিরোধ বেশি থাকে। দ্রুতগামী গাড়ি ওই স্থানে গেলেই নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে যায়। অপরদিকে মালবাহী ট্রাক এলে বাসের গতি কমিয়ে দাঁড়িয়ে থাকি। না দাঁড়িয়ে অতিক্রম করলে সড়ক দেবে গাড়ি গর্তে পড়ে যাওয়ার আশংকা রয়েছে।
সড়কে প্রতিদিন চলাচল করা সিএনজি অটোরিকসা চালক সুমন জানান, সপ্তাহখানেক আগে দেবে যেতে দেখা গেছে সড়কটি। পাশে একটি ড্রেন থাকায় মাটি সরে গেছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। কয়েক দিন আগে দেবে যাওয়া স্থানে একটি বাস অপরদিক থেকে আসা ট্রাককে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যেত, অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবাহী বাসটি। লাল পতাকা টাঙানো হলেও সড়কের নিচে মাটি না থাকায় যে কোনো সময় সড়ক ভেঙে যেতে পারে। এতে দুর্ঘটনার কবলে পড়তে পারে যাত্রীবাহীসহ সব ধরনের যানবাহন।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া-কাপ্তাই অংশের ওয়ার্ক সুপারভাইজার রাসেল দেওয়ান জানান, সড়কটির পাশে একটি ড্রেনের পানি চলাচল করায় মাটি সরে গেছে। দেবে যাওয়ার খবর পেয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তারা চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মাটির বস্তা দিয়ে সতর্ক সংকেতও স্থাপন করে। তবে কখন সংস্কার করা হবে জানতে চাইলে কিছুই জানাতে পারেনি এই কর্মকর্তা।
এমএসএম / জামান
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied