ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১২:৩৩
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা  প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
পরে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
 
এ সময় র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, জতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের হৃদয়। আজকের এই দিনে তাকে হত্যা করে বাংলাদেশের হৃদয়কে উপড়ে ফেলার চেষ্টা করেছিল মোশতাক ও জিয়ারা। সেখান থেকে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।
 
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব, প্রগতিশীল জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, আওয়ামী-যুবলীগ, ছাত্রলীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু