শোক দিবসে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের দোয়া ও আলোচনা সভা
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় সাংসদ কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা।
আরো বক্তব্য রাখেন- জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সহকারী সচিব ফয়সাল বিন করিম, উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা নজির আহমেদ, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার,কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, গুনবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / জামান
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি