সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়ালো উইন্ডিজ
ব্র্যান্ডন কিং ও শামারাহ ব্রুকসের ১০২ রানের ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজ অবশেষে দেখা পেলো জয়ের। নিউ জিল্যান্ডকে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো স্বাগতিকরা। অধিনায়ক নিকোলাস পুরানকে বিশ্রাম দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর সিরিজে প্রথমবার একজনের বেশি স্পিনার নিয়ে নেমেছিল তারা। তাদের বোলাররা স্যাবিনা পার্কের মন্থর পিচে হতাশ করেননি।
টস জিতে নিউ জিল্যান্ড ৭ উইকেটে করে মাত্র ১৪৫ রান। গড়পড়তার নিচে ছিল তাদের ব্যাটিং। অথচ প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৮৫ ও দ্বিতীয়টিতে সমান সংখ্যক উইকেটে ২১৫ রান করেছিল তারা। ওয়েস্ট ইন্ডিজ এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। ১৯ ওভারে ২ উইকেটে ১৫০ রান করে তারা। জিমি নিশামকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল। তাতে উইন্ডিজ ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ শেষ করলো। সব ফরম্যাট মিলিয়ে পাঁচ ম্যাচ পর প্রথম জয় পেলো তারা।
বাঁহাতি স্পিনার আকিল হোসেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৮ রান খরচায় নেন ২উইকেট। অলরাউন্ডার ওডিন স্মিথ ক্যারিয়ার সেরা বোলিং করেন ৩ উইকেটে ২৯ রান দিয়ে। ইনজুরিতে প্রথম দুই ম্যাচ বাইরে থাকা কিং রান তাড়া করতে নেমে আগ্রাসী ছিলেন, ৩৫ বলে করেন ৫৩ রান। ব্রুকস পুরো ইনিংসে ক্রিজে ছিলেন, ৫৯ বলে ৫৬ রান করেন। আর পাওয়েল ১৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসেন। নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন গ্লেন ফিলিপস। ১৩৪ রান করে সিরিজ সেরা তিনি। ম্যাচসেরা হয়েছেন ঝড়ো ইনিংস খেলা কিং।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!