ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় দোকানের টিন ভেঙে চুরি


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:২২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভাটিয়ার বাজারে রোববার (১৪ আগস্ট) গভীর রাতে রমিচ আলীর বিকাশ ও মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান রমিচ আলী। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের টিন ভেঙে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। 
 
দোকান মালিক রমিচ আলী বলেন, ‘দোকানের ভেতর মহাজনের নগদ ৫০ হাজার টাকা রেখে বাড়ি যাই। সোমবার (১৫ আগস্ট) সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি আমার দোকানেরি পেছনের টিন ভেঙে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।
 
ডাউয়াবাড়ী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মেম্বার মাহাবুবার রহমান মাহাবুব জানান, নৈশ্যপ্রহরী না থাকায় এর আগে আরো ৬-৭ বার এই বাজারে চুরি সংঘটিত হয়।
 
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, চুরির বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন