ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শ্রেণিকক্ষে নৈশপ্রহরীর টিকটক ভিডিও, সমালোচনার ঝড়


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:২৭
টাঙ্গাইলের ঘাটাইলে শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় হিন্দি গানের তালে তালে নৈশপ্রহরী মনিরের একাধিক টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মনির উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর স্কুলের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। তার এমন কাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়েছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
 
ভাইরাল হওয়া একাধিক টিকটক ভিডিওতে দেখা গেছে, পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় ছাত্র-ছাত্রীদের সামনেই বিভিন্ন বাংলা ও হিন্দি গানের তালে নানা অঙ্গভঙ্গি করছে সে। তাকে নিয়ে শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় পড়েছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, দেড় বছর আগে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ পায় মনির। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই টিকটক ভিডিও বানাতে মনোনিবেশ করে সে।
 
ভিডিওতে ছাত্রীদের উপস্থিতি রাখলে বেশি ভাইরাল হওয়ার আশায় পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় দিনের পর দিন টিকটক বানিয়ে যায় এবং তা নিজের আইডিতে শেয়ার করে। সম্প্রতি তার ভিডিওগুলো ভাইরাল হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে।
 
এলাকাবাসী জানান, নৈশপ্রহরী মনিরুজ্জামানের টিকটক ভিডিও তারা দেখেছেন। স্কুলে এ ধরনের টিকটক করা ন্যক্কারজনক। ছাত্রীদের সামনে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সে বড় ধরনের অন্যায় করেছে। ছাত্রীদের চেহারাও দেখিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
 
এ বিষয়ে নৈশপ্রহরী মনিরুজ্জামানের সঙ্গে কথা বলতে গেলে মনিরুজ্জামানের চাচা শফিকুল ইসলাম কালু সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।
 
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, ভিডিওটি আমি প্রথম দেখলাম। দেখে অনেক লজ্জা পেয়েছি। এ ব্যাপারে আমাদের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
 
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি এইমাত্র জানলাম। আমাদের চাকরি বিধানের বাইরে যদি সে কোনো কাজ করে থাকে, তাহলে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন