ফুলছড়িতে জাতীয় শোক দিবস পালিত
সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে পুকুর পারস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরে একই স্থানে ১৫ আগষ্টের সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলার বিভিন্নস্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied