আ’লীগ বা কোন ব্যক্তির নাম ভাঙ্গীয়ে অরাজকতা সৃষ্টি করলেই ব্যবস্থা : বুলু
আওয়ামী লীগের নাম বা কোন নেতার নাম বিক্রি করে অরাজকতা করলেই ব্যবস্থা নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৫ আগস্ট জাতীয় শোকাহব দিবসে ৫ হাজার লোকের জন্য কাঙ্গালি ভোজ আয়োজিত অনুষ্টানে চৌদ্দগ্রামের বিচ্ছিন্ন ঘটনা তৈরী করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এমন কঠোর হুশিয়ারি করলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান বেলজিয়াম আওয়ামী লীগের সফল সভাপতি ও সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের কো অডিনেটর, চৌদ্দগ্রামের কৃতি সন্তান বজলুর রশিদ বুলু ।
বীরমুক্তিযোদ্ধা আবদুল বারেক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, আমি চৌদ্দগ্রামে রাজত্ব করতে আসি নাই, চৌদ্দগ্রামের মাটি ও মানুষের জন্য কাজ করতে এসেছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে ২০১৪ সাল থেকে পুরো আগস্টের সকল কর্মসুচী পালন করে আসছি।
সামনে যতদিন বেঁচে থাকবো, ততদিন বঙ্গবন্ধু পরিবারের সকল কর্মসুচী ও চৌদ্দগ্রামের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি জিবনের শেষ সময় টুকু চৌদ্দগ্রামের মানুষের জন্য কাজ করে মরতে চাই।
১৫ শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু'র পরিবারসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে প্রায় শতাধিক আলেম ওলামা ও এয়াতিমদের নিয়ে কোনআন খতম, খতমে তাহলিল ও খতমে সাফাসহ মিলাদ, দোয়া, আলোচনা শেষে প্রায় ৫ হাজার লোকের কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ শাহরিয়ার আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মোঃ খলিলুর রহমান বিএসসির আগস্টের কালো রাত্রী ঘটনা নিয়ে বক্তব্য রাখেন মাস্টার হুমায়ুন কবির, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্টানে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন