হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। পরে একে একে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
শেষ প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং বেকার যুবক-যুবতীদের মাঝে ১২ লাখ ৬০ হাজার টাকা যুব ঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ প্রমুখ।
শেষে সেলিমা আহমাদ এমপি হোমনা-তিতাস দুই উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সপরিবারের রুহের মাগফেরাত কামনায় দিনভর প্রতিটি ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরণ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন এই সংসদ সদস্য।
এমএসএম / জামান
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব
Link Copied