জাতির পিতার প্রতিকৃতিতে মসিক মেয়রের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ০২ মো. মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস শুভ, মহাব্যবস্থাপক (পরিবহন) শিউলি হরি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ জয়বাংলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, মেয়র আজ দিনব্যাপী জাতীয় শোকদিবস উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রীয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ও তার বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied