ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইসরাইলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২১ রাত ৮:৩৬

সৌদি আরবের আকাশপথ ইসরাইলি বিমানের জন্য নিষিদ্ধ করা করা হয়েছে। হঠাৎ করেই গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সৌদি।  তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরাইলকে অনুমতি দেয় হয় সৌদি আরব।

বুধবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর জানায়। খবরে বলা হয়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।  

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। 

ইসরাইল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদির আকাশ একটি গুরুত্বপূর্ণ রুট।  সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরাইল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে।  এর ফলে আমিরাত ও ইসরাইলের মধ্যে ফ্লাইট চলাচলে খরচ বেড়ে যাবে। 

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের